প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় অবস্থিত বাংলাদেশ শিশু একাডেমীর প্রধান কার্যালয়ের ভবন ও জমি সংরক্ষণের দাবিতে খুলনায় মানববন্ধন করা হয়েছে। গতকাল সকালে নগরের শিববাড়ী মোড়ে শিশু ও অভিভাবকদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত শিশুসহ অন্যন্য শিশু এবং তাদের অভিভাবকেরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, শিশুদের বিকাশের জন্য বিভিন্ন স্লোগান দেওয়া হয়। বলা হয়—‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’, ‘শিশুদের জন্য হ্যাঁ বলুন’। অথচ শিশুদের বিকাশের জন্য গঠিত প্রতিষ্ঠান বাংলাদেশ শিশু একাডেমী আজ হুমকির মুখে। শিশুর শারীরিক ও মানসিক বিকাশের জন্য শিশু একাডেমীর তুলনা নেই। এ জন্য শিশু একাডেমীর প্রধান কার্যালয়ের ভবন ও জমি সংরক্ষণের দাবি জানান তাঁরা।