শিশু ও গৃহবধূর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে শাহবাগ থানার পুলিশ গতকাল মঙ্গলবার অজ্ঞাতনামা এক ছেলেশিশুর লাশ উদ্ধার করেছে। শিশুটির বয়স আনুমানিক ১২ বছর। পুলিশের ধারণা, শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। গৃহবধূর লাশ উদ্ধার: সকাল সাড়ে ছয়টার দিকে পুলিশ পুরান ঢাকার পূর্ব ইসলামবাগের একটি বাসা থেকে রেশমা আক্তার (২৬) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী গতকাল প্রথম আলোকে বলেন, পারিবারিক কলহের জের ধরে রেশমা ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।