শিশু ও মাতৃস্বাস্থ্য বিষয়ে সংসদ ও আইপিইউর সমঝোতা স্মারক সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা, নবজাতক ও শিশুস্বাস্থ্য বিষয়ে বাংলাদেশ জাতীয় সংসদ ও ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। গতকাল সোমবার জাতীয় সংসদের শপথ কক্ষে এই সমঝোতা স্মারক সই হয়।
সংসদের পক্ষে সংসদ সচিবালয়ের সচিব আশরাফুল মকবুল ও আইপিইউর পক্ষে সংস্থার মহাসচিব মার্টিন চুংগং স্মারকে সই করেন। এ সময় জাতীয় সংসদের স্পিকার ও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির চেয়ারপারসন শিরীন শারমিন চৌধুরী, আইপিইউর প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া ও হুইপরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশ বিশ্বে নারীর ক্ষমতায়ন, শিশু ও মাতৃমৃত্যুর হার কমানো, বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা রোধ, নারীশিক্ষার উন্নয়ন, নারী-পুরুষের সমতাসহ অন্যান্য সামাজিক সূচকে অনন্য নজির স্থাপন করেছে। এসব বিষয়ে বাংলাদেশের সংসদ ও আইপিইউ ভবিষ্যতে একসঙ্গে কাজ করে যাবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবের হোসেন চৌধুরী, মার্টিন চুংগং ও আশরাফুল মকবুল।