শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুক্রবার
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ কিন্ডারগার্টেন এডুকেশন সোসাইটি (বিকেইএস) আয়োজিত বসুুধা শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০১১ আগামী শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় সারা দেশের প্রায় দুই হাজার ৫০০ প্রতিযোগী অংশ নেবে বলে আশা করা হচ্ছে।প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব প্রতিযোগীর জন্য বসুধা বিল্ডার্স লিমিটেডের পক্ষ থেকে থাকছে সৌজন্য উপহার। এ ছাড়া প্রতি গ্রুপে প্রথম তিনজনকে প্রাইজবন্ড, ক্রেস্ট ও সনদ এবং প্রতি গ্রুপের প্রথম ২০ জনকে ক্রেস্ট ও সনদ দেওয়া হবে।প্রতিযোগিতার উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন এ হ মো. মতলুব আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিকেইএসের চেয়ারম্যান লায়ন এ কে এম ফজলুল হক। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন বসুধা বিল্ডার্স লি. এর টেকনিক্যাল ডিরেক্টর জাহিদুর রহমান ও বিকেইএসের মহাসচিব মো. আশরাফ আলী মোল্লাসহ কেন্দ্রীয় নেতারা। বিজ্ঞপ্তি।