শিশু-কিশোর সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকার সাভারে শিশু-কিশোর সমাবেশ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তেতুলঝোড়া ইউনিয়ন পরিষদ গতকাল এ অনুষ্ঠানের আয়োজন করে। হেমায়েতপুর-সিঙ্গাইর সড়কের পাশে বংশী নদীর তীরে আয়োজিত অনুষ্ঠানে ইউএনও আবু নাসের বেগসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সাভার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল আলম।
নিজস্ব প্রতিবেদক, সাভার