প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরে শিশু একাডেমীর উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার শিশু-কিশোরদের চিত্রাঙ্কন, দেশের গান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। আলোচনা সভায় জেলা শিশুবিষয়ক কর্মকর্তা আবুল কালাম আজাদ সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহিনা খাতুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আতিয়ুর রহমান। পরে জয়ী শিশু-কিশোরদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে শিশু-কিশোরেরা সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেয়।