শিশু, কিশোরী ও তরুণী ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ফিলিপনগর ইউনিয়নে পাঁচ বছরের এক শিশু ও হোগলবাড়িয়া ইউনিয়নে দৃষ্টিপ্রতিবন্ধী তরুণী (১৯) ধর্ষণের শিকার হয়েছেন। এদিকে মেহেরপুর জেনারেল হাসপাতাল এলাকায় ১৪ বছর বয়সী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। তার বাড়ি চুয়াডাঙ্গার দামুড়হুদায়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম জানান, এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে শহরের দিঘীরপাড়ার রহিম আলীর ছেলে সজীবকে (১৯) আসামি করে গতকাল বৃহস্পতিবার থানায় একটি মামলা করেন। এরপর আসামির বাড়ি থেকে আলামত জব্দ করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
দৌলতপুর থানার পুলিশ জানায়, উপজেলার হোগলাবাড়িয়ায় বুধবার সকালে পরিবারের সদস্যরা কাজের জন্য বাড়ির বাইরে ছিলেন। সকাল ১০টার দিকে স্থানীয় মুকুল হোসেন (৩৫) নামের এক তরুণ ওই বাড়িতে গিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ করেন। বিকেলে তরুণীর বাবা বাদী হয়ে দৌলতপুর থানায় লিখিত অভিযোগ করেন।
একই দিন বেলা ১১টার দিকে ফিলিপনগর ইউনিয়নে নানাবাড়ি থেকে বাড়ি ফেরার পথে পাঁচ বছরের শিশুকে তার এক নিকটাত্মীয় কাছে ডেকে নিয়ে খেলার ছলে যৌন নির্যাতন করে। এ ঘটনায় শিশুটির মা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।