শিশু ক্যানসার দিবস পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বড়দের মতো শিশুদেরও ক্যানসার হয়। তবে প্রাথমিক অবস্থায় ধরা পড়লে শিশু পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। এ জন্য বাবা-মা ও অভিভাবকদের সচেতন হওয়া দরকার।
গতকাল শনিবার ‘আন্তর্জাতিক শিশু ক্যানসার দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বিশেষজ্ঞরা এ কথা বলেন। জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে এই অনুষ্ঠানের আয়োজন করে ইনস্টিটিউটের শিশু ক্যানসার বিভাগ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের মেডিকেল অনকোলজি বিভাগের প্রধান পারভীন সাহিদা আখতার।
২০১১ সাল থেকে আন্তর্জাতিক শিশু ক্যানসার দিবস পালিত হয়ে আসছে। এ উপলক্ষে গতকাল ইনস্টিটিউটে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ক্যানসারে আক্রান্ত শিশুরা অংশ নেয়।