শিশু ক্যানসার নিয়ে কর্মশালা আজ শেষ হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শিশু ক্যানসার নিয়ে গবেষণা ও চিকিৎসকদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত তিন দিনের কর্মশালা আজ মঙ্গলবার শেষ হচ্ছে। শিশু হেমাটোলজি ও অনকোলজি (শিশু ক্যানসার) বিভাগে গত রোববার এ কর্মশালা শুরু হয়। ওয়ার্ল্ড চাইল্ড ক্যানসার সংস্থার সহায়তায় বিএসএমএমইউতে তিন বছর ধরে এ প্রকল্প পরিচালিত হচ্ছে।
শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগের প্রধান অধ্যাপক আফিকুল ইসলাম বলেন, দেশে প্রতিবছরই ক্যানসারে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে। গত বছরই বিএসএমএমইউতে আসা আক্রান্ত শিশুর সংখ্যা ছিল ৪৫৫। এ বছর এরই মধ্যে সংখ্যাটি ৫০০ ছাড়িয়েছে। প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। আজ কর্মশালায় উপস্থিত থাকবেন কানাডার হাইকমিশনার হেদার ক্রুডেন, জাতীয় অধ্যাপক ডা. এম আর খান, অধ্যাপক প্রাণ গোপাল দত্ত প্রমুখ। বিজ্ঞপ্তি।