শিশু খুন, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলি ইউনিয়নে বাড়ি পাশের খাল থেকে আফসর মিয়া (১১) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে জগদীশপুর গ্রামের মুরসালিন মিয়ার ছেলে। গতকাল দুপুরে বাড়ির পাশের খালে আফসর মিয়ার লাশ দেখে তাঁর পরিবার পুলিশে খবর দেয়। আফসর মিয়ার বাম চোখে ও বাম কানে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক তরুণকে আটক করেছে পুলিশ।