শিশু খুন, বাবা পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাতে খাবার খেয়ে বাবার সঙ্গে ঘুমিয়েছিল শিশুটি। সকালে শিশুটির লাশ দেখতে পান তার দাদা। ঘটনার পর থেকে শিশুটির বাবা পলাতক।

আজ বৃহস্পতিবার লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের
গঙ্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম জানা যায়নি। বয়স আনুমানিক আট বছর। তার বাবার নাম মো. বাবুল।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, গতকাল বুধবার বিকেলে ঢাকা থেকে শিশুটি তার বাবা বাবুলের সঙ্গে গঙ্গাপুরে যায়। রাতে খাবার খেয়ে বাবা ও ছেলে একই ঘরে ঘুমায়। পরে সকালে দাদা মনির আহমেদ শিশুটিকে মৃত অবস্থায় দেখতে পেয়ে চিত্কার করেন। দুপুরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে। শিশুটির বাবা তাকে হত্যা করেছে বলে এলাকাবাসী অভিযোগ করেছে। শিশুটির মা ঢাকায় থাকেন বলে এলাকাবাসী জানায়।
সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাজাহান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে রাতের বেলায় শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।