শিশু গৃহকর্মী নির্যাতন, স্বামী স্ত্রী রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদপুরে শিশু গৃহকর্মী হাসিনা খাতুনকে নির্যাতন করে হত্যার ঘটনায় গ্রেপ্তার করা গৃহকর্তা শরিফুল ইসলাম ও তাঁর স্ত্রী রিজিয়া বেগম ওরফে লিজাকে এক দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
গতকাল পুলিশ ওই দুই আসামিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায়। ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ প্রত্যেককে এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গাজীপুর থেকে গত শনিবার রাতে গৃহকর্তা শরিফুল ইসলাম ও তাঁর স্ত্রী রিজিয়া বেগমকে গ্রেপ্তার করে পুলিশ।
আদালত সূত্র জানায়, ২০ মে বিকেলে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হাসিনাকে ভর্তি করান শরিফুল নিজেই। এরপর থেকেই মোহাম্মদপুরের নূরজাহান রোডের বাসার দরজায় তালা লাগিয়ে পালিয়ে যান শরিফুল ও তাঁর স্ত্রী। হাসিনার শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা, পোড়া ও আঘাতের চিহ্ন ছিল। ২৭ মে সকালে হাসপাতালে হাসিনা মারা যান।