শিশু গৃহকর্মীর ওপর এ কেমন নির্যাতন!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মহাখালীতে শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। ৩ সেপ্টেম্বর পুলিশ নির্যাতিত শিশুটিকে (১০) গৃহকর্ত্রীর বাসা থেকে গুরুতর অবস্থায় উদ্ধার করেছে। শিশুটিকে গতকাল বুধবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
ওসিসি সূত্র জানায়, শিশুটির শরীরে গরম খুন্তির ছ্যাঁকা, সারা শরীরে পেটানোর চিহ্ন, হাত-পায়ে শিকল দিয়ে বেঁধে রাখার চিহ্ন রয়েছে। হাসপাতালে শিশুটি সাংবাদিকদের বলেছে, গৃহকর্ত্রী তার সারা শরীরে নির্যাতন করেছে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহবুব হাসান প্রথম আলোকে বলেন, শিশুটিকে নির্যাতনের বিষয়ে গৃহকর্তা-গৃহকর্ত্রী পরস্পরকে দায়ী করে থানায় জিডি করেছেন। ঘটনার তদন্ত চলছে। তদন্তে যার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, তার বিরুদ্ধে মামলা করা হবে।