শিশু গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালীতে ইসমা ওরফে রেশমা নামের এক শিশু গৃহকর্মীর ঝুলন্ত লাশ গত রোববার বিকেলে উদ্ধার করা হয়েছে। পুলিশ ধারণা করছে, তাকে হত্যার পর লাশ গৃহকর্তার বাড়ির একটি আলনার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়।

রেশমা (৯) মধুখালী পৌরসভার পূর্ব গোন্ধারদিয়া মহল্লার ব্যবসায়ী জাহিদুল লস্করের বাড়িতে কাজ করত। রেশমা রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বনগ্রামের আছাদ মণ্ডলের মেয়ে।

মধুখালী থানার ওসি মো. রুহুল আমীন বলেন, এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) মো. মনির হোসেন বাদী হয়ে জিডি করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঘটনায় জড়িত সন্দেহে ব্যবসায়ী জাহিদুলের দোকানের এক কর্মচারী রবিনকে (২২) আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রেশমাকে এক গৃহশিক্ষক পড়াতেন। রোববার বিকেল পাঁচটার দিকে ওই গৃহশিক্ষক জাহিদুলের বাড়ি যান। তিনি দোতলা বাড়ির একটি কক্ষের ভেতরে আলনার সঙ্গে রেশমার লাশ ঝুলতে দেখে আশপাশের লোকজনকে খবর দেন। তাঁরা এসে লাশটি নিচে নামিয়ে আনেন।