শিশু গৃহকর্মীর মুখে গরম লোহা দিয়ে ছেঁকা, গৃহকর্তা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহকর্মী নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় গত সোমবার দিবাগত রাতে রাজধানীর পল্লবী এলাকা থেকে এ বি এম জহিরুল হক (৩৫) নামে এক ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা পুলিশ। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, ৯ জুলাই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর পল্লবীর বাসায় গৃহকর্মী নুরুন্নাহারের (৬) ওপর নির্যাতন চালান জহিরুল ও তাঁর স্ত্রী সাদিয়া বেগম তানিয়া (৩০)। এ সময় গরম খুন্তি দিয়ে নুরুন্নাহারের মুখ ঝলসে দেন তানিয়া। ১৭ জুলাই তাকে গুরুতর অসুস্থ অবস্থায় তার বাড়িতে রেখে চলে যান গৃহকর্তা। ওই দিনই নুরুন্নাহারকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নুরুন্নাহারের বাড়ি সরাইল উপজেলার নোয়াগাঁও গ্রামে। গৃহকর্ত্রী তানিয়ার বাবার বাড়িও একই গ্রামে।নুরুন্নাহারের বাবা রিকশাচালক মোকছুদ মিয়া (৩৫) ১৮ জুলাই গৃহকর্ত্রী তানিয়া ও তাঁর স্বামী জহিরুলসহ পাঁচজনকে আসামি করে সরাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।