প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ফ্রেমে ফ্রেমে আগামীর স্বপ্ন’ স্লোগান নিয়ে পঞ্চগড় সরকারি মিলনায়তনে গতকাল রোববার থেকে দুই দিনব্যাপী প্রথম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। পঞ্চগড় চিলড্রেনস ফ্লিম সোসাইটি এ উৎসবের আয়োজন করে। সকালে উৎসবের উদ্বোধন করেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম। জেলা উদীচীর সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ। উৎসবে ১৩টি দেশের ২১টি চলচ্চিত্র প্রদর্শন করা হবে।