শিশু চলচ্চিত্র উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারে শিশু দিবস উপলক্ষে গতকাল সোমবার থেকে তিন দিনব্যাপী আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে একাডেমী মিলনায়তনে গতকাল প্রথম দিন প্রদর্শিত হয়েছে মুহাম্মদ জাফর ইকবালের কাহিনি অবলম্বনে এবং মোরশেদুল ইসলামের পরিচালনায় আমার বন্ধু রাশেদ। আজ মঙ্গলবার প্রদর্শিত হবে ইরানি চলচ্চিত্রকার মাজেদীর পরিচালনায় কালার অব প্যারাডাইস এবং আগামীকাল বুধবার আমির খান অভিনীত সারে জমিন পার। প্রতিদিন বিকেল চারটায় প্রদর্শনী শুরু হবে। মৌলভীবাজার জেলা সাংস্কৃতিক কর্মকর্তা জ্যোতি সিনহা বলেন, এখন থেকে প্রতিবছর শিশু দিবস উপলক্ষে শিশু চলচ্চিত্র উৎসব হবে।