প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনব্যাপী আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। চিলড্রেনস ফিল্ম সোসাইটির উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়। গতকাল সকাল ১০টায় রংপুর টাউন হলের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক রাহাত আনোয়ার। এরপর টাউন হল মিলনায়তনে উৎসব কমিটির সভাপতি কারমাইকেল কলেজের সাবেক অধ্যক্ষ রেজাউল হকের সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সরিফা সালোয়া ও তুহিন ওয়াদুদ, চিকিৎসক সৈয়দ মামুনুর রহমান প্রমুখ। উৎসবে সাতটি দেশের ২৮টি শিশু চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসব প্রতিদিন সকাল ১০টা থেকে টাউন হলে শুরু হবে। নিজস্ব প্রতিবেদক, রংপুর|