শিশু চলচ্চিত্র উৎসবের জন্য রচনা ও চলচ্চিত্র আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১১ সালের ২২ জানুয়ারি শুরু হতে যাওয়া চতুর্থ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে অংশ নিতে আগ্রহী শিশু-কিশোরদের কাছ থেকে চলচ্চিত্র ও রচনা চেয়েছে আয়োজকেরা। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।প্রতিযোগিতার জন্য ৫০০ শব্দের রচনা জমা দিতে বলা হয়েছে। বিষয় ‘আমার দেশ আমার কাছে কেন প্রিয়।’একই বয়সী শিশু-কিশোরদের কাছ থেকে যেকোনো বিষয়ে যেকোনো ফরম্যাটে নির্মিত ২০ মিনিটের একটি চলচ্চিত্রও চাওয়া হয়েছে। চলচ্চিত্রটি অবশ্যই ডিভিডি ফরম্যাটে জমা দিতে হবে। ১৫ নভেম্বরের মধ্যে নিজের নাম-ঠিকানা, বয়সের প্রমাণপত্র, দুই কপি ছবিসহ চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশ, ২০/এ (মাতৃছায়া) সেন্ট্রাল রোড, ঢাকা-১২০৫ ঠিকানায় রচনা ও চলচ্চিত্র পাঠাতে হবে। বিজ্ঞপ্তি।