শিশু চিকিৎসক মেসবাহউদ্দিনের মুক্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে ন্যায়বিচারের স্বার্থে বর্ষীয়ান শিশু বিশেষজ্ঞ মেসবাহউদ্দিন আহমেদের মুক্তি দাবি করেছে। একই সঙ্গে সংগঠনটি নিয়মতান্ত্রিকভাবে বিচারকাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে।
১১ অক্টোবর মেসবাহউদ্দিনকে আইন প্রয়োগকারী সংস্থা আটক করে। অধ্যাপক মেসবাহউদ্দিন ২০১৩ সালে গণস্বাস্থ্য হাসপাতালে চাকরি করতেন। সে সময় ওই হাসপাতালের একটি হেলথ ক্যাম্পে একজন চিকিৎসক পানিতে ডুবে মারা যান। ওই ঘটনায় অধ্যাপক মেসবাহউদ্দিন গ্রেপ্তার হয়েছেন। বিবৃতিতে বলা হয়, অধ্যাপক মেসবাহউদ্দিন হৃদ্রোগ ও কিডনি রোগে ভুগছেন।
এ ছাড়া এশিয়ান কার্ডিয়াক হাসপাতালে নবজাতকের মৃত্যুর ঘটনায় শিশু বিশেষজ্ঞ শিশির রঞ্জন দাসের গ্রেপ্তারের ঘটনায় বিপিএ উদ্বিগ্ন। চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ উঠলে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের মাধ্যমে তদন্ত করে দোষী হলে তাঁর বিরুদ্ধে আইনি কার্যক্রম চলবে এটাই বিপিএর প্রত্যাশা। অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই বিশেষজ্ঞ চিকিৎসকের গ্রেপ্তারের মাধ্যমে হয়রানি বন্ধের এবং দ্রুততম সময়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যুক্তিযুক্ত কারণে জামিনে মুক্তি দিয়ে বিচার কার্যক্রম চালিয়ে যাওয়ার দাবি করেছে সংগঠনটি। বিজ্ঞপ্তি।