শিশু চুরি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর আরিচপুরের ধুলাফকির রোডের বাসিন্দা আলমাস আলীর ১৩ মাসের কন্যাশিশু আমেনা চুরি হয়েছে। টঙ্গী মডেল থানা সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে টঙ্গীর আরিচপুরের ধুলাফকির রোডের বাসায় রংমিস্ত্রী আলমাসের স্ত্রী তাঁর ১৩ মাসের শিশুসন্তান আমেনাকে বারান্দায় ঘুম পাড়িয়ে পাশের গোসলখানায় যান। গোসল সেরে ফিরে এসে দেখেন শিশু আমেনা নেই।