শিশু চুরির অভিযোগ তদন্ত কমিটি
রাজধানীর মিটফোর্ড হাসপাতাল থেকে নবজাতক চুরির অভিযোগ উঠেছে। এ অভিযোগ তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষ তদন্ত কমিটি করেছে। গত সোমবার দুপুরে মিটফোর্ড হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শফিউল্লাহর স্ত্রী তাসলিমা বেগমের একটি কন্যাসন্তান ভূমিষ্ঠ হয়। তবে শফিউল্লাহর দাবি, তাসলিমার গর্ভে যমজ সন্তান ছিল। আল্ট্রাসোনগ্রাম পরীক্ষায় তা ধরা পড়ে। চিকিৎসকেরাই তাঁদের এ কথা জানিয়েছিলেন। কিন্তু সোমবার সিজারিয়ানের পর চিকিৎসকেরা তাঁদের একটি কন্যাসন্তান দিয়েছেন। আবার কাগজপত্রে উল্লেখ করা হয়েছে, তাঁদের পুত্রসন্তান হয়েছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে। কমিটির সদস্যরা হলেন—নিউরো মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ফিরোজ আহমেদ কোরাইশি, শিশু সার্জারি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক আবু জাফর ও সহকারী উপপরিচালক নাহারিনা নাসরিন।বৈঠকে অংশগ্রহণকারী পুলিশের পরিদর্শক সাইরুল ইসলাম জানান, শফিকুল ইসলামের অভিযোগ পেয়ে তাঁরা ঘটনাস্থলে উপস্থিত হন। হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটির তদন্ত করবে বলে জানিয়েছে। পাশাপাশি পুলিশও বিষয়টির তদন্ত করছে।