শিশু জান্নাতের দ্রুত ওপেন হার্ট সার্জারি করতে হবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শালঘর মদুয়া গ্রামের দরিদ্র মুদি দোকানদার মিজানুর রহমানের মেয়ে জান্নাত জন্মের পর থেকেই ১০ মাস ধরে হূদেরাগে আক্রান্ত। তার হূৎপিণ্ডে দুটি ছিদ্র ধরা পড়েছে এবং রক্তনালি শুকিয়ে গেছে। শিশুটি মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন। চিকিৎসকেরা বলেছেন, জান্নাতকে বাঁচাতে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যেতে হবে। কিন্তু টাকার অভাবে মেয়েকে ভারতে নিয়ে যেতে পারছেন না মিজানুর। এ ছাড়া শিগগিরই ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনেই জান্নাতের ওপেন হার্ট সার্জারি করা হবে। এ অবস্থায় একমাত্র মেয়েকে বাঁচাতে মিজানুর সমাজের সহূদয় মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. মিজানুর রহমান, ব্যাংক হিসাব নম্বর-১২৯২৭, অগ্রণী ব্যাংক লিমিটেড, শেওড়াপাড়া শাখা, মিরপুর, ঢাকা। বিজ্ঞপ্তি।