শিশু জাহিদকে সুস্থ করে তুলতে ১০ লাখ টাকা দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাকপ্রতিবন্ধী জাহিদ বাবু (৬) জন্মগতভাবেই হূদেরাগে আক্রান্ত। তার হূৎপিণ্ডে তিনটি ছিদ্র। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই ছিদ্র বড় হচ্ছে। ভারতের মেডিকা ইএনটি ইনস্টিটিউটসহ দুটি হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, জাহিদকে সুস্থ করে তুলতে দ্রুত উন্নত চিকিৎসা করাতে হবে। এ জন্য প্রায় ১০ লাখ টাকা দরকার। কিন্তু জাহিদের পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। এ অবস্থায় তার পরিবার সমাজের সহূদয় মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. নুরুল হক, ব্যাংক হিসাব নম্বর ০২০০০০১০৭১০৩৫, অগ্রণী ব্যাংক লিমিটেড, মহাখালী শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।