শিশু জিহাদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় মানববন্ধন ও সমাবেশে চার বছর বয়সী শিশু্রজিহাদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে শহরের চাষাঢ়া এলাকায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের সামনে এই মানববন্ধন ও সমাবেশ হয়। এরপর একই দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেওয়া হয়।মানববন্ধন ও সমাবেশে উপস্থিত ছিলেন নিহত জিহাদের বাবা আক্তার হোসেন ও মা মাসুমা আক্তার। ধর্মগঞ্জের সোনারবাংলা সংসদের সভাপতি আসাদুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন ওই সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন, ধর্মগঞ্জ নয় পঞ্চায়েতের সাধারণ সম্পাদক এম এ জলিল এবং হাবিবুর রহমান, আবু তাহের আজাদ, আফাজউদ্দিন প্রমুখ।প্রসঙ্গত, গত ২৭ জুন উপজেলার ধর্মগঞ্জ এলাকা থেকে মুক্তিপণের দাবিতে শিশু জিহাদকে অপহরণ করে পরদিন হত্যা করা হয়।