শিশু তুবা ও মুন্নার আকুতি ‘আমার বাবাকে বাঁচান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাবা অসুস্থ, তাই পড়াশোনা ঠিকমতো চলছে না। চিকিৎসা করলে বাবা সুস্থ হয়ে উঠবেন। কিন্তু বাবার তো এত টাকা নেই। আপনারা আমার বাবাকে বাঁচান।’ এ আকুতি পুলিশের উপপরিদর্শক এরশাদ আলীর ছোট্ট মেয়ে তুবা ইসরাতের।চিকিৎসক বলেছেন, এরশাদ আলীর দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। কিডনি প্রতিস্থাপন না করলে তাঁর বেঁচে থাকা সম্ভব হবে না।এদিকে অর্থাভাবে এরশাদ আলীর চিকিৎসা করা যেমন সম্ভব হচ্ছে না, তেমনি তাঁর পরিবারের ভবিষ্যৎও অনিশ্চয়তার মুখে পড়েছে। তাঁর দুই শিশুসন্তানের শিক্ষাজীবন থেমে যাওয়ার পথে। চিকিৎসার খরচ চালাতে গিয়ে এরশাদ আলী এখন নিঃস্বপ্রায়।কিডনি রোগ বিশেষজ্ঞ হারুন অর রশীদ জানিয়েছেন, দ্রুত এরশাদ আলীর কিডনি প্রতিস্থাপন করতে হবে। এ জন্য ব্যয় হবে কমপক্ষে ২০ লাখ টাকা।দেশের বিত্তবান ব্যক্তিদের কাছে এরশাদ আলীর মেয়ে তুবা ও ছেলে মুন্নার আবেদন—‘আমার বাবাকে বাঁচান।’সাহায্য পাঠানোর ঠিকানা: এরশাদ আলী, সঞ্চয়ী হিসাব নং—১০০২৮৯০২-৪, সোনালী ব্যাংক, বরিশাল করপোরেট শাখা। যোগাযোগ: ০১৭১২৫১৫৩৪২। বরিশাল অফিস