শিশু দাসত্ব নিরসন আইন প্রণয়নের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবার, সমাজ ও রাষ্ট্রের সংবেদনশীল পরিকল্পনা ও কর্মসূচির অভাবে বাংলাদেশের শিশুরা এখনো ঝুঁকিপূর্ণ শ্রম থেকে মুক্ত হতে পারছে না। অনেক ক্ষেত্রে এখনো তারা দাসের জীবনযাপন করছে। বাংলাদেশে শিশুদের অমানবিক পরিস্থিতি থেকে রক্ষায় অবিলম্বে শিশু দাসত্ব নিরসনে পূর্ণাঙ্গ আইন ও বিধিমালা প্রণয়ন করতে হবে।
গতকাল নগরের চট্টগ্রামের জেলা পরিষদ চত্বরে চট্টগ্রাম বিভাগীয় শিশু দাসত্ব নিরসন সপ্তাহ উদ্যাপন পর্ষদের এক গণজমায়েতে বক্তারা এসব কথা বলেন। একই সঙ্গে তারা শিশু দাসত্ব নিরসনে জাতীয় উন্নয়ন কর্মসূচি গ্রহণ ও এর সঙ্গে গণমাধ্যম এবং বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানসহ সাধারণ ব্যক্তিদের সম্পৃক্ত করার দাবি জানান। গণজমায়েতে সভাপতিত্ব করেন ইন্টিগ্রেটেড সোশ্যাল ডেভেলপমেন্ট এফোর্ট (আইএসডিই) বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন।