শিশু দিবস পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে মানববন্ধন ও আলোচনা সভার মাধ্যমে বিশ্ব শিশু দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে শিশু একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার ইমাম।
‘থাকবে শিশু সবার মাঝে, দেশ সমাজ পরিবারে জ্বলবে আশার আলো’ শীর্ষক ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মোস্তাক আহমেদ। বক্তব্য দেন শিল্পকলা একাডেমির কর্মকর্তা মো. আরিফুজ্জামান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা আহ্বায়ক আহসান রহিম প্রমুখ।
এর আগে জেলা শিশু একাডেমি চত্বরে ‘শিশু কন্যার বিয়ে বন্ধ করি, সমৃদ্ধ দেশ গড়ি’ স্লোগানে মানববন্ধন হয়। এসব কর্মসূচিতে ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্সের সদস্যরা অংশ নেন।