শিশু ধর্ষণ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ১৩ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। উপজেলার গুরুই ইউনিয়নে গত রোববার এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা হয়েছে। শিশুটির পরিবার ও পুলিশ সূত্র জানায়, রোববার সন্ধ্যার পর শিশুটি একই গ্রামে অবস্থিত তার নানার বাড়িতে যাচ্ছিল। পথে একই গ্রামের মো. সোহেল (২৪) শিশুটিকে কৌশলে তাঁর মালিকানাধীন চালকলের একটি কক্ষে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটি তার নানার বাড়িতে গিয়ে আত্মীয়স্বজনকে ঘটনাটি জানায়।