শিশু ধর্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার তালতলী উপজেলায় ১১ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। গত বুধবার দুপুরে এ ঘটনার পর এক ব্যক্তিকে (৪৫) আসামি করে ওই দিন রাতে তালতলী থানায় মেয়েটির মা বাদী হয়ে মামলা করেছেন। শিশুটির পরিবার সূত্র জানায়, ওই শিশুটি পঞ্চম শ্রেণিতে পড়ে। শিশুটিকে ঘরে একা পেয়ে বেলা ১১টার দিকে ওই লোক বিভিন্ন কথার ছলে তাকে ধর্ষণ করে। এ সময় শিশুটির ডাক-চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে লোকটি পালিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার শিশুটিকে আমতলী উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজির করে তার জবানবন্দি নেওয়া হয়। পরে বরগুনা জেনারেল হাসপাতালে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়।