শিশু ধর্ষণ, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ ও মুক্তিপণ দাবি করার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র্যা ব-১। গতকাল বৃহস্পতিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শাহরিয়ার হাসান, তাঁর স্ত্রী ফাতেমা আক্তার¦সিমলা ও দুলিয়া আক্তার। এর মধ্যে শাহরিয়ারকে ধর্ষণের অভিযোগে এবং বাকি দুজনকে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মডেলিং করার লোভ দেখিয়ে ওই শিশুকে ফাতেমা বাসায় নিয়ে যান। পরদিন তাঁর স্বামী শাহরিয়ার শিশুটিকে ধর্ষণ করেন। এরপর তারা শিশুটির বাবার কাছে মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করেন। শিশুর বাবা র্যা ব-১-এ অভিযোগ করলে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।