শিশু ধর্ষণের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার চৌদ্দগ্রামে এক শিশুকে মাদ্রাসাশিক্ষক ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার দুপুরে চৌদ্দগ্রাম পৌর এলাকার পূর্ব ধনমুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় ও শিশুর পরিবার সূত্রে জানা গেছে, পূর্ব ধনমুড়ি গ্রামের নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক শামীম ওই গ্রামে ভাড়ায় থাকা এক রিকশাচালকের মেয়ে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে (৮) কক্ষ ঝাড়ু দেওয়ার কথা বলে মাদ্রাসায় ডেকে নেন। সেখানে একটি কক্ষে মেয়েটিকে তিনি ধর্ষণ করেন।