শিশু ধর্ষণের অভিযোগে দুই ব্যক্তিকে গণধোলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ বছর বয়সী শিশু ধর্ষণের অভিযোগে রাজধানীর কারওয়ান বাজারসংলগ্ন রেললাইন বস্তিতে আনোয়ার হোসেন ওরফে আনু (৪১) ও মিজানুর রহমান (৪৫) নামের দুই ব্যক্তি গণপিটুনির শিকার হয়েছেন। তাঁরা দুজনই পুলিশের সোর্স বলে বস্তিবাসী জানিয়েছে।পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, শনিবার রাতে কারওয়ান বাজার রেললাইন বস্তির এক শিশুকে প্রতিবেশী আনোয়ার ও মিজান ফুসলিয়ে তাঁদের ঘরে নিয়ে যান। এরপর মিজান ঘরের বাইরে তালা মেরে বেরিয়ে যান। এ সময় আনোয়ার শিশুটির মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করেন। পরে মিজান তালা খুলে ভেতরে ঢুকে একইভাবে শিশুটিকে ধর্ষণ করেন। রোববার দুপুরে শিশুটি তার মায়ের কাছে এ ঘটনা জানালে তিনি স্থানীয় লোকজনকে এ ঘটনা জানান। এরপর স্থানীয় লোকজন তাঁদের গণপিটুনি দেয়। খবর পেয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। পরে তাঁদের চিকি ৎ সার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকি ৎ সাধীন ধর্ষকেরা দাবি করেছেন, তাঁরা বস্তি থেকে মাদকসেবীদের পুলিশে ধরিয়ে দিয়ে থাকেন। এ কারণে বস্তিবাসী ঘটনা সাজিয়ে তাঁদের ফাঁসিয়েছে। এ ব্যাপারে শিল্পাঞ্চল থানার ওসি ওমর ফারুক জানান, চিপস খাওয়ানোর কথা বলে আনোয়ার ও মিজান শিশুটিকে নিজেদের বস্তিঘরে নিয়ে ধর্ষণ করেছেন বলে শিশুটির মা জানিয়েছেন। গতকাল শিশুটির মা বাদী হয়ে এ ব্যাপারে ধর্ষণের মামলা করেছেন। ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে আজ হাসপাতালে পাঠানো হবে।