শিশু ধর্ষণের অভিযোগে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার এক গ্রামে সাত বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই অভিযোগে আলিফ হোসেন (২৫) নামের সন্দেহভাজন এক যুবককে গ্রামবাসী ধরে পুলিশে সোপর্দ করেছে। আলিফ একই গ্রামের বিজার হোসেনের ছেলে।পুলিশ ও শিশুটির বাবা অভিযোগ করেন, সোমবার বিকেলে ওই যুবক শিশুটিকে মিষ্টি খাওয়ার লোভ দেখিয়ে গ্রামের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি বাড়ি ফিরে ঘটনাটি বললে তা স্থানীয় মাতবর ও জুড়ানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইদ্রিস আলীকে জানানো হয়। ইদ্রিস আলী গ্রামবাসীকে নিয়ে গতকাল সকালে আলিফকে বাড়ি থেকে ধরে পুলিশে সোপর্দ করেন। তবে, থানায় আলিফ নিজেকে নির্দোষ দাবি করে বলেন, তাঁকে সন্দেহের বশে ধরা হয়েছে। দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, ওই ঘটনায় শিশুর বাবা একটি মামলা করেছেন। গতকাল জেলা সিভিল সার্জনের কার্যালয় বন্ধ থাকায় শিশুর ডাক্তারি পরীক্ষা করা সম্ভব হয়নি। বুধবার আসামিকে আদালতে সোপর্দ করা হবে।