শিশু ধর্ষণের ঘটনায় তরুণ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের কাউখালী উপজেলার সদর ইউনিয়নে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় এক তরুণকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
ওই তরুণ শিশুটির দূর সম্পর্কের আত্মীয়। তাঁর বাড়ি উপজেলার কাউখালী সদর ইউনিয়নে। তিনি ঢাকার সাভারে হকার ছিলেন।
পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, ১৫ দিন আগে ওই তরুণ সাভার থেকে বাড়িতে আসেন। গত রোববার বেলা আড়াইটার দিকে তিনি শিশুটিকে ডেকে বাড়ির পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করেন। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে তিনি পালিয়ে যান। সন্ধ্যায় শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে তরুণকে আসামি করে কাউখালী থানায় মামলা করেন। রাতে পুলিশ অভিযান চালিয়ে ওই তরুণকে গ্রেপ্তার করে।