শিশু ধর্ষণের ঘটনায় তরুণ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় এক শিশুকে (৫) ধর্ষণের ঘটনায় গত শুক্রবার ধর্ষক কবির হোসেন নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, শুক্রবার রাতে উপজেলার ডুবাইল গ্রাম থেকে কবিরকে গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।শিশুটির আত্মীয় কবির বরই দেওয়ার কথা বলে গত মঙ্গলবার বাড়ির পাশে নির্জন স্থানে নিয়ে তাকে ধর্ষণ করেন। প্রথমে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে গত বুধবার টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, এ ঘটনায় গত বৃহস্পতিবার ওই শিশুর মা কবিরকে আসামি করে একটি মামলা দায়ের করেন।