শিশু ধর্ষণের চেষ্টা, শিক্ষকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আট বছরের এক শিশু ছাত্রীকে ধর্ষণের চেষ্টার দায়ে বাছির আলম (৫০) নামের এক শিক্ষককে দুই বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম এ রায় দেন। দুপুরে বাছিরকে ব্রাহ্মণবাড়িয়া জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
আদালত ও শিশুটির পারিবারিক সূত্র জানায়, আজ সকালে বাছির আলম ওই শিশু ছাত্রীকে পড়াতে তার বাড়িতে যান। একপর্যায়ে তিনি দরজা বন্ধ করে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। ওই সময় শিশুটির পরিবারের এক সদস্য তা দেখে চিৎকার শুরু করেন। এরপর আশপাশের লোকজন গিয়ে ওই শিক্ষককে আটক করেন। খবর পেয়ে কসবা উপজেলার ইউএনও আরিফুল ইসলাম ঘটনাস্থলে যান। তিনি সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাছিরকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
ইউএনও আরিফুল প্রথম আলোকে বলেন, আদালতের সামনে ওই শিক্ষক দোষ স্বীকার করেছেন। এছাড়া আরও তথ্য-প্রমাণ পাওয়ার পর এ দণ্ড দেওয়া হয়।