শিশু ধর্ষণের দায়ে তিনজনের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধায় শিশু অপহরণের পর ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন ও তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছেন আদালত। আজ বুধবার গাইবান্ধার বিশেষ আদালত-২ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- আবদুল মান্নান, শহিদুল ইসলাম, মোছাদেকুর রহমান ও পারভিন বেগম (পতিতালয়ের সর্দারনী)। এর মধ্যে আবদুল মান্নানকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে আরও এক বছরে সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। শহিদুল ইসলাম ও মোছাদেকুর রহমানকে ১৪ বছর করে কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। এ ছাড়া পারভিনকে ১০ বছর কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন আদালত।

মামলার বিবরণে জানা যায়, ১৯৯৪ সালের ৬ জুন সাদুল্যাপুর উপজেলার ১২ বছর বয়সী এক মেয়েকে অপহরণ করা হয়। শিশুটিকে ধর্ষণের পর লালমনিরহাটের একটি পতিতালয়ে বিক্রি করে দেওয়া হয়। পরে ওই পতিতালয় থেকে শিশুটিকে ভারতে পাচারের অপচেষ্টা চালানো হয়। কিন্তু স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ শিশুটিকে উদ্ধার করে।

সরকার প‌ক্ষে অতিরিক্ত পিপি ওবায়দুর রহমান এবং আসামি প‌ক্ষেÿসৈয়দ শামস-উল-আলম মামলাটি পরিচালনা করেন। আসামি প‌ক্ষের আইনজীবী সৈয়দ শামস-উল-আলম রায়ের ব্যাপারটি নিশ্চিত করেছেন।