শিশু ধর্ষণের দায়ে যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে দুই বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে মো. তারেক আজিজ নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রেজাউল করিম গতকাল সোমবার এ রায় দেন।
তারেক আজিজের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুরের রাখালিয়া এলাকায়।
আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, আসামি তারেক চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ মোহাম্মদ আলী কলোনিতে থাকতেন।