শিশু ধর্ষণের দায়ে যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক শিশুকে অপহরণের পর ধর্ষণের ঘটনায় করা একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামির নাম নয়ন দে। অপহরণে সহযোগিতা করার দায়ে মো. খোকন নামের আরেক আসামিকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল রোববার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক রফিকুল ইসলাম এ রায় দেন। দুই আসামি জামিনে গিয়ে পলাতক রয়েছেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল চট্টগ্রাম-১-এর সরকারি কৌঁসুলি জেসমিন আক্তার প্রথম আলোকে বলেন, ২০১০ সালের ২১ মে নগরের ষোলোশহর এলাকায় একটি ফার্মেসির সামনে থেকে ১৩ বছরের এক শিশুকে অপহরণ করা হয়। পরে তাকে ধর্ষণ করেন অপহরণকারী। পাঁচজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় দেন।