শিশু ধর্ষণের দায়ে যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের নকলা উপজেলায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে মনির হোসেন (২৮) নামের একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
শেরপুরের শিশু আদালতের বিচারক (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) মোহাম্মদ মোছলেহ উদ্দিন আজ বৃহস্পতিবার দুপুরে এ দণ্ডাদেশ দেন। একই সঙ্গে ধর্ষণের শিকার শিশুটিকে ক্ষতিপূরণ বাবদ ৫০ হাজার টাকা দিতে দণ্ডপ্রাপ্ত আসামিকে নির্দেশ দেন আদালত।
দণ্ডপ্রাপ্ত মনির রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। পরে বিকেলে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।
রায়ে সন্তোষ প্রকাশ করে সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম কিবরিয়া প্রথম আলোকে বলেন, তাঁরা ন্যায়বিচার পেয়েছেন। অপর দিকে আসামিপক্ষের আইনজীবী পঙ্কজ কুমার নন্দী বলেন, এ রায়ের বিরুদ্ধে তাঁরা উচ্চ আদালতে আপিল করবেন।