শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রায় সাত বছর আগে নারায়ণগঞ্জের বন্দরে আট বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় আবদুল করিম ওরফে মুন্না নামের এক যুবককে যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আসামি পলাতক রয়েছেন।
গতকাল রোববার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিশেষ আদালতের বিচারক আমজাদ হোসেন এ রায় দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী রকিব উদ্দিন। দণ্ডাদেশ পাওয়া আসামি আবদুল করিমের বাড়ি বন্দর উপজেলার তিনগাঁও ভদ্রাসন এলাকায়।
আদালত সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৩০ জানুয়ারি বন্দর উপজেলায় আট বছরের শিশুকে একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করেন আবদুল করিম। এই ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আসামির অনুপস্থিতিতে রায় ঘোষণা করেন।