শিশু ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় আদিবাসী শিশু ধর্ষণের প্রতিবাদে গতকাল সোমবার খাগড়াছড়িতে বিভিন্ন সংগঠন বিক্ষোভ মিছিল করেছে। গতকাল বেলা ১১টায় ইউপিডিএফ-সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন যৌথভাবে খাগড়াছড়ি সদরের স্বনির্ভর এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি চেঙ্গী স্কয়ারে গিয়ে শেষ হয়। সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিকে জনসংহতি সমিতি (এমএন লারমা) সমর্থিত পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ বেলা সাড়ে ১১টায় খাগড়াছড়ি সদরের মিলনপুর থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শাপলা চত্বর হয়ে চেঙ্গী স্কয়ারে গিয়ে শেষ হয়। গত রোববার মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নে পঞ্চম শ্রেণির এক শিশু বাড়ির পাশের বনে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে ধর্ষণের শিকার হয়।