শিশু ধর্ষণের বিরুদ্ধে মৌন প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরনে সাদা কাপড়, মুখ বাঁধা লাল কাপড়ে, গলায় ঝুলছে ফেস্টুন ‘স্টপ চাইল্ড রেপ’। এভাবেই পাশাপাশি দাঁড়িয়ে শিশু ধর্ষণের মৌন প্রতিবাদ জানিয়েছেন মায়েরা।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর রবীন্দ্র সরোবরে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। সম্প্রতি বিভিন্ন জায়গায় শিশু ধর্ষণের ঘটনার প্রতিবাদে ফেসবুক ভিত্তিক গ্রুপ ‘সেফ উইমেন’ এই কর্মসূচির আয়োজন করে।
এই কর্মসূচি আয়োজকদের অন্যতম লিনা ফেরদৌস প্রথম আলোকে বলেন, তিনি একজন মা। আর মা হিসেবে তাঁর দায়িত্বের অংশ বিবেচনা করে তিনি এই কর্মসূচির ডাক দিয়েছেন। পাশাপাশি নাগরিকদের সচেতন করাও এই কর্মসূচির উদ্দেশ্য। তিনি শিশু ধর্ষণকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যতিক্রমধর্মী শাস্তি দেওয়ার দাবি জানিয়ে বলেন, ব্যতিক্রম ও কঠোর সাজা দিলে এই ধরনের ঘৃণ্য কর্মকাণ্ড কিছুটা হলেও কমবে।