শিশু ধর্ষণের মামলায় এক ব্যক্তি রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তুরাগে দশ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে হওয়া মামলায় হেলাল উদ্দিন নামের এক ব্যক্তিকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে ওই ব্যক্তিকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ গোলাম নবী দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া ওই শিশুটি আজ ঘটনার কথা জানিয়ে আদালতে জবানবন্দি দেয়।
মামলার বিবরণীতে জানা যায়, ওই শিশুটি পরিবারের সঙ্গে রাজধানীর তুরাগ থানা এলাকায় থাকে। তার মা বিভিন্ন বাসাবাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করেন। গত ১৭ মার্চ পাশের বাড়ির হেলাল উদ্দিন শিশুটিকে তাঁর বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটিকে গাজীপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আজ শিশুটির মা তুরাগ থানায় একটি মামলা করেন। পরে হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) রবীন্দ্রনাথ রায় রিমান্ড মঞ্জুর ও ওই শিশুর জবানবন্দির সত্যতা নিশ্চিত করেছেন।