শিশু ধর্ষণের শিকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চর নিশানবাড়িয়া গ্রামে বৃহস্পতিবার একটি শিশু (৫) ধর্ষণের শিকার হয়েছে।এ ঘটনায় শিশুটির বাবা একই গ্রামের আবদুর রহিম মাঝির ছেলে শহিদুল ইসলামের (১৭) বিরুদ্ধে কলাপাড়া থানায় একটি মামলা করেছেন। শিশুটিকে পটুয়াখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে।শিশুটির দাদা বলেন, ‘আমি বেলা ১১টার সময় বাড়ির কাছের জঙ্গলে কাঠ আনতে গেলে একটি বাচ্চার চিৎকার হুনি। জঙ্গলের মধ্যে যাইয়া দেহি, মোর নাতিডা পইর্যা রইছে। হেই সময় শহিদুল অরে হালাইয়া রাইখ্যা দৌড় দিয়া চইল্যা যায়।’এলাকাবাসী জানান, ঘটনার পর এলাকার লোকজন শহিদুলকে ধরিয়ে দিতে তার পরিবারকে চাপ দেয়। ওই দিন বিকেলের দিকে শহিদুলের বড় ভাই আবদুল হালিম মাঝি তাকে গ্রামের বাজারে উপস্থিত লোকজনের কাছে নিয়ে যান।ইসমাইল তালুকদার বলেন, ‘আমি উপস্থিত আছেলাম, এইডা ঠিক। তয় আমি কইছি, এ ঘটনায় সালিস অইবে না।’