শিশু ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে গত মঙ্গলবার একটি শিশু (৫) ধর্ষণের শিকার হয়েছে৷ এ ঘটনায় গতকাল বুধবার মামলা হয়েছে৷
শিশুটির পরিবার ও পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে শিশুটি প্রতিবেশী আবদুল গণি মিয়ার বাড়িতে বেড়াতে যায়। এ সময় ওই বাড়িতে গনির বখাটে ছেলে বাবু মিয়া (২০) ছাড়া অন্য কেউ ছিল না। বাবু কৌশলে শিশুটিকে ঘরের মধ্যে নিয়ে দরজা বন্ধ করে দেয়। শিশুটিকে ধর্ষণের পর বাড়ির পাশের রাস্তায় ফেলে যায়। স্থানীয়রা শিশুটিকে রাস্তায় পড়ে থাকতে দেখে তার পরিবারকে খবর দেন৷ পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়৷ অবস্থার অবনতি হলে পরে শিশুটিকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়৷ ধর্ষক ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।