শিশু ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় গ্রামের আবদুর রহিম গাজী গত শনিবার চার বছর বয়সী এক শিশুকে তার ঘরে নিয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে বাড়ির লোকজন ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে। শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকাবাসী রহিম গাজীকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেন। তার বিরুদ্ধে ওই শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।