শিশু ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালীতে ১১ বছরের এক মেয়ে ধর্ষণের শিকার হয়েছে। পুলিশ সূত্র জানায়, গত শুক্রবার রাতে মধুখালী উপজেলার দাঁড়িরপার গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত পারআশাপুর গ্রমের নায়েব আলীকে (২৬) গত রোববার রাতে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহসীনুল হক জানান, মেয়েটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা করেছেন।মামলার তদন্ত কর্মকর্তা মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রব জানান, নায়েব আলী ধর্ষণের অভিযোগ স্বীকার করেছে। গতকাল সোমবার আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।