শিশু ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপা উপজেলার বড় বাইশদিয়া ইউনিয়নে চতুর্থ শ্রেণীর ছাত্রী (১১) ধর্ষণের শিকার হয়েছে। বড় বাইশদিয়ার উত্তর কানকুনিপাড়া কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক মো. হাসান সিকদার (৩০) ওই বিদ্যালয়ের লাইব্রেরিকক্ষে ছাত্রীটিকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় ওই ছাত্রীর বাবা গত মঙ্গলবার রাঙ্গাবালী থানায় হাসান সিকদারকে আসামি করে মামলা করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহে আলম মুঠোফোনে বলেন, ‘আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’